দোহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ দিবস পালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। দিবসে ভূমিকম্প ও অগ্নিকা- মহড়া সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মীদের পরামর্শ দেওয়া হয়।

উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কুতুবউদ্দিন, পৌরসভার প্রধান প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মিয়াজান, উপজেলা ফায়ার সার্ভিস স্ট্রেশন অফিসার মো. তামিম, উপসহকারী প্রকৌশলী মো. আব্দুস সালামসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *