টঙ্গিবাড়ী ধীপুরে ইফতার সামগ্রী বিতরণ

টঙ্গীবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।পবিত্র রমজান মাস উপলক্ষে ধীপুর মানব-কল্যাণ সংঘের উদ্যোগে শুক্রবার (৬ মার্চ ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। ১ কেজি মুড়ি, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি বুট, ১ কেজি মসুর ডাল, ১.৫ কেজি অ্যাংকর ডাল, ১.৫ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ২ প্যাকেট সেমাই এবং ১ কেজি খেজুর। আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে দের শতাধিক অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ধীপুর মানব-কল্যাণ সংঘের সভাপতি মোজাম্মেল শেখের (ভার্চুয়াল) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় এসময় সেখানে উপস্থিত ছিলেন মু্ন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হায়দার রনি, সহ-সভাপতি শাহাদাৎ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শেখ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক রুমান, কোষাধ্যক্ষ আল আমিন মজুমদার, সহ কোষাধ্যক্ষ মোঃ শাহীন শেখ, ত্রাণ বিতরণ বিষয়ক সম্পাদক জুবায়ের শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাত বেপারি, প্রচার সম্পাদক মিলন। আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্যদের মধ্যে শফিউদ্দিন বেপারি, গিয়াস উদ্দিন বেপারি, আনোয়ার হোসেন কাজী, ধীপুর ইউপি সদস্য শরিফ হোসেন মাকসু সহ সংগঠনের সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *