দোহারে গণকল্যাণ সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার গণকল্যাণ সোসাইটির উদ্যোগে গরীব মেধাবী একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা,সিনিয়র আয়কর আইনজীবী ও রোটারী ক্লাব অফ মগবাজার এর সভাপতি মো.জহিরুল ইসলাম বিপ্লব। উদ্বোধন করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ও লায়ন্স ক্লাব অব ‘ঢাকা ফ্রিডম’ এর চার্টার প্রেসিডেন্ট লায়ন আব্দুস সালাম চৌধুরী, মো.সিকান্দার আলী মোল্লা,মহসিন উদ্দিন খান।
গণকল্যাণ সোসাইটির সভাপতি এস.এম বিপ্লব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রিয়াদ ও মাহ্দী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান বাবু, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান,আলতাফ হোসেন,সাংগঠনিক সম্পাদক সজল কুমুর সরকার, অর্থ সম্পাদক ভবতোষ রাজবংশী, ত্রাণবিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বৃষ্টি আক্তার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ঈমানী, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সালমান হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.সোহেল মাহমুদ , প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, গণকল্যাণ সোসাইটির উপদেষ্টা  হুমায়ন কবীর  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *