সিংগাইরে পিতার হাতে কন্যা শিশু হত্যা: লাশ মিলল নদীতে

সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে  মীম (১) নামে এক শিশু কন্যাকে হত্যা করেছে মাদকাসক্ত পিতা ।উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু কন্যার ৪ দিন পর  শুক্রবার(৬ নভেম্বর) সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মীমের পিতা ঔ এলাকার আব্দুল হালিমের ছেলে আল-আমিন (৩০)।
নিহতের মামা লোকমান জানান, গত সোমবার  (২ নভেম্বর) দিবাগত রাতে আমার বোন হোসনে আরাকে তার স্বামী আল-আমিন ও পরিবারের লোকজন শারীরিক নির্যাতন করে। একপর্যায় আমার বোনকে নির্যাতন করে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮ টার দিকে বাচ্চা রেখে বাড়ির থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে আমাদের বাড়ি আশ্রয় নেয়। অপরদিকে আল-আমিন একই সময় আমার ১ বছরের ভাগ্নি মীমকে নিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার সিংগাইর থানায় অভিযোগ দায়ের করি। এদিকে আমরাও খুজঁতে থাকি। হঠাৎ শুক্রবার (৬ নভেম্বর) চান্দহর ইউনিয়নের বার্তা এলাকার কালিগঙ্গা নদীর পূর্ব পাশে সন্ধ্যার পর জেলেরা মাছ ধরার সময় শিশুর মরাদেহ ভাসেেত দেখে।তাৎক্ষনিক সিংগাইর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ রকিবুজ্জামান বলেন-লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ও হত্যা মামলা প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *