দোহারে কুলছড়ি আশরাফুল উলুম মাদরাসায় নতুন বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় কুলছড়ি আশরাফুল উলুম মাদরাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুলছড়ি এলাকায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন শিলাকোঠা মাদরাসার মোহতামিম আলহাজ হাফেজ মাওলানা আব্দুর রহিম ।
এসময় আরও উপস্থিত ছিলেন কুলছড়ি আশরাফুল উলুম মাদরাসার সভাপতি ও উপজেলা বিএনপি নেতা ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদরাসার সহ-সভাপতি কারী জয়নাল আবেদীন, মোসলেম হাওলাদার, আজহার শেখ, আব্দুস ছামাদ হাওলাদার, সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন মোল্লা, ক্যাশিয়ার কারী ওলি উল্লাহ, কারী হোসাইন আহম্মেদ, মাদরাসার মোহতামিম মুফতি মাহসুদুর রহমান সিদ্দিকীসহ এলাকার গণ্যমান্য আলেম-ওলামা, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও মুসল্লিগণ।
কুলছড়ি আশরাফুল উলুম মাদরাসার সভাপতি ইব্রাহিম তালুকদার বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে মাদরাসার ভূমিকা অপরিসীম। একটি আদর্শ সমাজ গঠনে কুরআন-হাদিসভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর ও সুষ্ঠু পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। নতুন ভবন নির্মাণের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
কুলছড়ি আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মাহসুদুর রহমান সিদ্দিকী বলেন, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিন ধরেই একটি নতুন ভবনের প্রয়োজন হচ্ছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলের সহযোগীতায় সেই স্বপ্নের বাস্তবায়ন শুরু হলো। তিনি মাদরাসার উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা  হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *