ঢাকা -১ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম

মো.কামাল হোসেন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা – ১ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা নুুরুল ইসলাম। কেন্দ্রীয় নির্দেশে রবিবার দুপুরে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা -১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো.কামাল হোসেন মাষ্টার, যুগ্ম আহবায়ক হাফেজ মিজানুর রহমান সমন্বয়কারী আব্দুল মালেক, সমন্বয়কারী মিরাজ হোসেন, অর্থ সমন্বয়কারী মজিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি মো.জামাল হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি দোহার থানা শাখার ছদর মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *