আব্দুল রাহিমঃ কাটালীঘাটা অনূর্ধ্ব ১২ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সিজন-১ এর ছোটদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৬ সেপ্টেম্বর) বিকেলে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচে নতুন প্রজন্মের কাঁঠালীঘাটা ইউনাইটেড (এফসি) বনাম কাঁঠালীঘাটা কিং স্টার দুটি দল অংশগ্রহণ করে।
নির্ধারিত সময় কোন দলেরই গোলের দেখা না পাওয়ায় খেলা গরায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে কাঁঠালীঘাটা ইউনাইটেড (এফসি) কে হারিয়ে কাঁঠালীঘাটা কিং স্টার চ্যাম্পিয়ান হয় ।
পরে রানার্সআপ দল কাঁঠালীঘাটা ইউনাইটেড (এফসি) ও চ্যাম্পিয়ান দল কাঁঠালীঘাটা কিং স্টারকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় কাঠালীঘাটা যুব কল্যাণ সংঘের সদস্য সহ এলাকার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যুব সমাজ বলেন, লেখাপড়ার পাশাপাশি সন্তানদের ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি আর্কষণ বাড়ান। প্রতিদিন সুযোগ করে দিন। এতে করে শারিরীক ভাবে দেহ সুস্থ রাখবে ও মোবাইলের গেমের প্রতি আসক্ত কম হবে। সমাজটা সুন্দর ও সমৃদ্ধ হবে।
