নবাবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন ও আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মান্নান স্মৃতি পরিষদের আয়োজনে সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের নিজ এলাকা নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুরে তার বাড়িতে এ অনুষ্ঠান করা হয়।এর আগে দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার শাহীন মাহমুদের নেতৃতে বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীরা ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে শো-ডাউন করে টিকরপুর এন মল্লিক ফিলিং স্টোনের সামনে জড়ো হয়ে ব্যারিষ্টার মেহনাজ মান্নানকে শুভেচ্ছা জানান। মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নবাবগঞ্জের প্রাণকেন্দ্র চৌরাস্তা হয়ে দোহার উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে গোবিন্দপুর নিজ বাড়িতে এসে দোয়া মাহফিল অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনার আগে ব্যারিষ্টার মেহনাজ মান্নান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখযোদ্ধাদের মাথায় জাতীয় পতাকা ব্যাচ পড়িয়ে দেন। শেষে বৈষম্যবিরোধী আন্দোলন ও শেখ হাসিনার পতন আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় তিনি বলেন, আমি একাত্তর দেখিনি, কিন্তু এই দুরন্ত ছাত্রদের সাহসী আন্দোলন দেখেছি। তারা দেখিয়ে দিয়েছে, সৈরাচার হাসিনাকে কিভাবে পালিয়ে যেতে বাধ্য করলো। তাদের আত্মত্যাগ এদেশের ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, ‘ আমি সবসময় লোকজনের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’এসময়ে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবেদ হোসেন, দোহার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খন্দকার শাহীন মাহমুদ, মনির হোসেন, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি হারুন-উর-রশীদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ঢাকা জেলা যুবদল নেতা তপন মোল্লা, বিএনপি নেতা আব্দুল বাতেন, পারভেজ বাবুল, ছাত্রনেতা রাকিবুজ্জামান রাকিব, মঈন খান তুষারসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *