দোহারে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় জেবিন নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।। রোববার (০৩ অক্টোবর) বিকেলে উপজেলার শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি প্রেমিকের সাথে অভিমান করে জেবিন আত্মহত্যা করেছে।
নিহত জেবিন উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে ও মালিকান্দা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, বছর খানিক আগে জেবিনের সাথে শ্রীনগর উপজেলার বাঘরা নলট্যাক এলাকার প্রবাসী জামাল গাজীর ছেলে রিফাতের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে দুই পরিবারের এ সম্পর্কে রাজি না থাকলেও পরবর্তীতে দুই পরিবার তাদের সম্পর্ক মেনে বিয়ের সিদ্ধান্ত নেয়। রোববার বিকেলে রিফাতের সাথে জেবিনের মোবাইলে কথা হয়। এসময় রিফাত জেবিনের সাথে রাগারাগি করেন। এক পর্যায় জেবিন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
জেবিনের মা তসলিমা বেগম ও মামি নাসরিন অভিযোগ করে বলেন, বিকেলে রিফাত জেবিনকে ফোনে রাগারাগি করেছে। এ কারণেই জেবিন আত্মহত্যা করেছে।
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *