পানিতে ডুবে সাংবাদিকের ছেলের মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দৈনিক সংগ্রামের সাংবাদিক তারেক বিল্লার ছেলে আহমদ (০৫) এর  মৃত্যু  হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।রোববার (৩ সেপ্টেম্বর ) মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় আলমগীর  হোসেন জানান,  মধ্য চারিগ্রাম পুরুষ এবং মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক ও সাংবাদিক হাফেজ তারেক বিল্লার খানের স্ত্রী দুদিন আগে ছেলে নিয়ে অরঙ্গবাদ নানা বাড়িতে বেড়াতে  যায়। রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আহমদ মারা যায়। তার নামাজে জানাজা এশার নামাজের পর মধ্য চারিগ্রাম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *