নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান হিমুর পক্ষে থেকে অসহায় কৃষকদের মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলার পৌরসভা ও নিকড়া এবং বানাঘাটা এলাকায় এ মাস্ক ও হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়।
হামিদুর রহমান খান হিমু জানান, বিত্তশালীরা এগিয়ে আসলে যে কোনো ধরনের সমস্যায় সমাধানের পথ সুগম হবে। সে সাথে আগামী দিনে যে কোনো দুর্যোগ প্রতিরোধে তিনি সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন তিনি।
