কেরানীগঞ্জে জনসমাগম এড়াতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর মাইকিং

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে ও সামাজিক দুরুত্ব বজায় রাখার দিক নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী মাঠ পর্য়ায়ে মাইকিং করেছেন। আজ বৃহস্পতিবার(২৬মার্চ) সকাল ১০টা থেকেই জনসাধারনকে সচেতন করার জন্য এই মাইকিং করার অভিযান শুরু করা হয়
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে জনসমাগম এড়াতে ও সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য আজ থেকে টানা ১০দিন ব্যাপী সরকারী ছুটি শুরু হয়েছে।সরকারের স্বাস্থ্যমন্ত্রনালয়ের পক্ষ থেকেও মানুষকে প্রানঘাতি এই করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু কেরানীগঞ্জের মানুষ সেগুলোর কিছুই মানছেন না । মানুষ হাট বাজার,অলি-গলিসহ যত্রতত্রই জনসমাগম ঘটাঁচ্ছেন এবং সামাজিক দুরুত্ব বজায় রাখছেন না। তাই কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনীকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন বাজার,মার্কেট, মহল্লায় সাধারণ মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা হয়। মাইকিং করার মাধ্যমে এসময় সবাইকে জনসমাগম এড়াতে, সামাজিক দুরুত্ব বজায় রাখতে এবং সবাইকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়। তিনি আরো জানান, আমরা জীবনের ঝুকি নিয়েও সাধারন মানুষকে নিরাপদে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *