দোহারে করোনায় নতুন শনাক্ত ৫ জন, মোট আক্রান্তের সংখ্যা ৩৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন দুইজন। বৃহস্পতিবার (২১ মে) দুপুর একটার দিকে এ বিষয়ে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
ডা. মো. জসিম উদ্দিন জানান, নতুন করে সনাক্ত হওয়া পাঁচ জনের মধ্যে চারজনের বাড়ি লটাখোলা ওয়ান ব্যাংক সংলগ্ন। তাঁরা গত ১৩ মে, বুধবার মৃত্যুবরণ করা লটাখোলা এলাকার সোমা সরকারের স্বজন। ওই বাড়ির আক্রান্ত চারজনের মধ্যে তিনজনই নারী ও একজন পুরুষ। এছাড়া আক্রান্ত অপরজনের বাড়ি রাইপাড়া এলাকায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, আক্রান্ত পাঁচজনকেই নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *