নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে নারী ও শিশুসহ ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. হর গোবিন্দ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বান্দুরা ইউনিয়ন এখন নতুন করে হটস্পটে রূপান্তর হয়েছে। এই ইউনিয়নে বুধবার রাতে ঢাকা থেকে পাঠানো নমুনার রিপোর্টে ১৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নতুন বান্দুরা এলাকার ১৮ জন ও বান্দুরা বাজারের এক ব্যবসায়ী রয়েছে।
নবাবগঞ্জে সবচেয়ে বেশি করোনায় শনাক্ত রোগী এখন বান্দুরা ইউনিয়নে।এ ছাড়া নয়নশ্রীতে নতুন আক্রান্ত হয়েছে আরও দুজন। এ নিয়ে নবাবগঞ্জে করোনা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫ জনে দাঁড়াল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. হর গোবিন্দ বলেন, সরকারি নির্দেশনা মেনে ও সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সচেতনতাই কেবল আমাদের রক্ষা করতে পারে করোনার সংক্রমণ থেকে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, নতুন করে আক্রান্ত এলাকার বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
