নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে ঢাকার দোহার উপজেলার প্রতিটি ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ৯৫০টি পরিবারের মাঝে সরকারি ও সালমান এফ রহমানের খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান সাংবাদিকদের বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মাহমুদপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই মো. শাহআলমসহ নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যগন।
এসময় এসআই শাহআলম বলেন, দেশের এই ক্রান্তিকালে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সারা দেশের মত দোহারেও ১৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে। করোনা মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
