দোহারে চোকদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে চোকদার ফাউন্ডেশনের উদ্যোগে হুকুম আলী চোকদারের তত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে বিলাসপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দরিদ্র ও কর্মহীন ৫’শ পরিবারের মাঝে ৫০০ টাকা করে মোট আড়াইলাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্যসামগ্রী পাওয়ার পাশাপাশি চোকদার ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে খুঁশি হত দরিদ্র পরিবারগুলো।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর চোকদার, আ্যডভোকেট জিয়াউর রহমার জিন্নত চোকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর চোকদার, পান্নু বেপারী, দেলোয়ার চোকদার, ইউনুছ চোকদার, রাজন চোকদার, শহীদ চোকদার, হারুন চোকদারসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *