নিজস্ব প্রতিবেদক; ঢাকার দোহার উপজেলায় এডভোকেট মনির হোসেন রানার সদ্য প্রয়াত মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধোয়াইর মদীনাতুল কাওমি মাদরাসায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, বীর উত্তম জিয়াউর রহমান কিশোর ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মনির হোসেন রানাসহ, বিএনপির নেতা-কর্মী সুধীজন, পশ্চিম ধোয়াইর মদীনাতুল কাউমী মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং স্থানীয় রোজাদার মুসল্লিবৃন্দ।
ইফতার পূর্ব মোনাজাতের মাধ্যমে মনির হোসেন রানা মা ও সদ্য মৃত্যু বরণকারী তার চাচা মরহুম সামসুদ্দিন ভূইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
