দোহারে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে আলী হোসেন (৬৯) নামে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার রাইপাড়া ছনটেক এলাকায় তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। নিহত আলী হোসেন উপজেলার রাইপাড়া ছনটেক এলাকার মৃত শেখ কিয়ামউদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী লুৎফা সুলতানা জানান, তিনি ও তার স্বামী প্রতিদিনের মতো গত রাতেও একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে ফজরের নামাজ পড়ার জন্য ওঠলে তার স্বামী আলী হোসেনকে তিনি দোতলায় উঠার সিড়ির রেলিং-এ গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। এসময় তার চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন উঠে এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দোহার থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দোহার থানার এসআই মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরহাতাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *