কেরানীগঞ্জে তেঘরিয়ায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নে ৩ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. লাট মিয়া এবং হাজী মো. জজ মিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়। মঙ্গলবার (২১এপ্রিল) সকালে কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. লাট মিয়া ও হাজী মো. জজ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রায়হান মিয়া প্রতিটি ওয়ার্ডে কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ইতিপুর্বেও তারা তেঘরিয়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আরও ৭হাজার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন।

তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. লাট মিয়া জানান, তার ইউনিয়নে একটি লোকও না খেয়ে থাকবে না। যতদিন দেশের এই অবস্থা থাকবে ততদিন তারা কর্মহীন অসহায় পরিবারগুলোকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে যাবেন।

এব্যাপারে হাজী মো. জজ মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. রায়হান মিয়া জানান, যতদিন জজ মিয়ার পরিবার বেঁচে থাকবে ততদিন তেঘরিয়া ইউনিয়নের কেউ না খেয়ে মরবে না ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *