দোহারে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাহমুদপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

মো.কামাল হোসেন : ইসলামি আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার  (৪ সেপ্টেম্বর) সকালে নারানপুর বায়তুল আমান দারুল উলূম মাদরাসার হলে রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামি যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো.জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো.কামাল হোসেন মাস্টার,  ইসলামি আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি ডা.হাফিজুল ইসলাম,  ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন রানা, ইসলাম যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাছ হোসাইন, ইসলামি আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ তাওহিদুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মাও. নুরুল ইসলাম,ইসলামি যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মাও.রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন,ইসলামি শ্রমিক আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতিে আ.রহমান মাতবর,ইসলামি আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মজিবুর রহমান,মুজাহিদ কমিটির মাহমুদপুর ইউনিয়ন শাখার ইমাম হাফেজ খলিলুর রহমান,ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মো.জামাল হোসেন প্রমুখ। মো.জামাল হোসেনকে সভাপতি ও মো.রিপনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *