নিজস্ব প্রতিবেদক : “আমাদের সমাজ আমরাই গড়বো, নীতির পথ ধরে উন্নয়ন করবো” এই স্লোগানকে সামনে নিয়ে ঢাকার দোহারে করোনা সতর্কতায় মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পালামগঞ্জ বাজারে এ কর্মসূচী পালন করা হয়।
সেচ্ছাসেবী উদ্যোমী তরুণদের নিয়ে গঠিত আলোকিত রাইপাড়া সংগঠন এ কর্মসূচীর আয়োজন করেন। এসময় মাস্ক বিতরণ ছাড়াও পালামগঞ্জ বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বাজারের বিভিন্ন স্থানে ডাস্টবিন বসানো হয়।
সেচ্ছাসেবী এই সংগঠনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বাজারের ব্যবসায়ীরা জানান, এই বাজারটি স্থানীয় বাজার হলেও এখানে দূর-দূরান্ত থেকে অনেক লোকজন আসে। সচেতনতার অভাব এবং ডাস্টবিন না থাকায় তাদের ব্যবহার করা বিভিন্ন ধরণের কাগজ বা খোসা যেখানে সেখানে ফেলে বাজারসহ এলাকার পরিবেশ নোংরা করে। এতে বাজারের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। এছাড়া সার্বক্ষণিক আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে থাকতে হয়। এখন থেকে সেই ভয় কেটে যাবে ৷ আমরা বাজারের সকল ব্যবসায়ীদের পক্ষ হতে সংগঠনটির সমৃদ্ধি কামনা করছি।
সামাজিক এই কর্মকান্ডের বিষয়ে স্থানীয়রা জানান, আসলে সংগঠনটির নামের সাথে তাদের কার্যক্রমের যথেষ্ট মিল রয়েছে। এই বাজারে সামাজিক দূরত্ব মানা হয়না বললেই চলে। কারণ তাদের সচেতন করার মত কেউ নেই। কিন্তু আজকে তাদের এই কার্যক্রমের মাধ্যমে কিছুটা হলেও মানুষ সচেতন হবে। সেই সাথে উদ্যোমী তরুণদের এমন সুন্দর আয়োজনের জন্য স্থানীরা ধন্যবাদ জানান।
এসময় স্বাস্থ্যবিধি মেনে সেচ্ছাসেবী আলোকিত রাইপাড়া সংগঠনের সমস্ত সদস্যসহ স্থানীয় সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
