দোহারে ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো.কামাল হোসেন : ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সোমবার (১০ আগস্ট) বিকাল ৩টায় ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় হাজেরা মেনশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী মো. সুলাইমান বেপারী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোশারফ হুসাইন শামিম, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাছ হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক যুবায়ের আহমাদ সাকী।

আরও উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি,কামাল হোসেন মাস্টার, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মতিউর রহমান, মাও.আমজাদ হোসেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, মাও. ইদ্রিস আহমাদ, আব্দুল্লাহ আল আজাদ, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দলন জয়পাড়া কলেজ শাখার সভাপতি নাসির হোসেন প্রমুখ।

আলোচনা সভায় ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার থানা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করে। মনির মাহুমুদ কে আহ্বায়ক , জুনায়েদ আহমাদ কে যুগ্ম আহ্বায়ক, শফিকুল ইসলাম কে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণঅ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাও. বেলাল হুসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *