দোহারে ‘ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের’ পক্ষ থেকে ত্রাণবিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ইনফিনিটি মার্কেটিং লিমিটেড দোহার শাখার পক্ষ থেকে করোনা ভাইরাসে দিন মজুর বেকার মানুষের মাঝে ত্রাণসমাগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন দোহার শাখার সিনিয়র এক্সিকিউটিভ তালাত বিন জামান। তিনি বলেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সু-স্বাস্থ্যর নির্মিত্বে কাজ করে যাচ্ছে ইনফিনিটি তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসে দিন মজুর বেকার মানুষ এ পাশে দারিয়েছে ইনফিনিটি মার্কেটিং লিমিটেড।

এসময় রাব্বি নামের এক এক্সিকিউটিভ বলেন, দেশের বেকার সমস্যা দূর করার জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। দোহারের বিভিন্ন গ্রামে ৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে সচেতনামূলক আলোচনা এবং লিফলেট বিতরন করা হয়েছে। এসময় তাদেরকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১২ টি ডিম ও ১ টি সাবান বিতরণ করা হয়।

এক্সিকিউটিভ মারুফ হোসেন বলেন, আমরা আরও কিছু পরিবারের পাশে থাকার জন্য তাদের লিস্ট করছি যাতে করোনার এই খারাপ সময় আমরা মানুষ এর পাশে থাকতে পারি। তাদের দুঃসময়ের শোভাকাঙ্খি হয়ে থাকতে পারি।

এসময় আরও উপস্থিত ছিলেন, মেহেদি হাসান, আনিস শেখ, সোহেল রানা, দিহান হোসাইন, আসিফ হোসেন, সাইদ আহমেদ অনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *