দোহারে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় রাইপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. আলাউদ্দিনের বাড়িতে  হামলা ও ভাঙচুর সংঘর্ষে  ২ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার লটাখোলা বীলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ইউপি সদস্যসহ দুইজন আহত হয়েছে।

ভুক্তভোগী মো. আলাউদ্দিন অভিযোগ করেন, শুক্রবার বিকেলে একই এলাকার আরিফ, রহমতের ছেলে শাহাদাৎ ও বিল্লাল কসাইয়ের ছেলে সম্রাটসহ ১০ থেকে ১৫ জন তার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালায়। পরে রাস্তায় ইউপি সদস্য ও মাসুদ নামে আরও একজনকে মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দিতে চেষ্টা করে। এঘটনার বিচারের দাবি জানান ভুক্তভোগী আলাউদ্দিন।

ঘটনার বিষয়ে জড়িত থাকার কথা অস্বীকার করেন ব্যাঙ্গা আরিফ। অভিযুক্ত শাহাদাৎ হোসেন বলেন, আমি সেখানে ছিলাম না। সেখানে আরিফসহ অন্যান্যরা ছিল। আমাকে ফাঁসাতে চক্রান্ত করে আমার নাম বলা হচ্ছে। এবিষয়ে অভিযুক্ত অন্যান্যদের মধ্যে চান্দু ও সম্রাটের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *