নিজস্ব প্রতিবেদক: সুশিক্ষিত মানুষই সুন্দর সমাজ গড়তে পারে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ঢাকা বার কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও সাবেক ছাত্রনেতা এডভোকেট সুমন মৃধা । সোমবার দুপুরে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভার শুরুতে সাবেক মন্ত্রী ও বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন একটি উন্নত সমাজ গঠনে প্রয়োজন সুশিক্ষিত ও উন্নত মানসিকতার মানুষ। এজন্য আমাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, যেন তারা একটি উন্নত সমাজ গঠন করতে পারে। কারণ সুশিক্ষায় শিক্ষিত মানুষ সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান নিয়ামক।শিক্ষার্থীদের উদ্দেশ্য হওয়া উচিত সমাজকে সুন্দরভাবে গড়ে তুলবে এবং তারা সুন্দরভাবে সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং তারা এই বিষয়ে কোন সময় পিছু পা হবে না।

তিনি আরও বলেন বিএনপি ধ্বংসের রাজনীতি কেউ পছন্দ করে না, যারা সুযোগকে কাজে লাগিয়ে চাঁদাবাজি,লুটপাট করবে তাদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দোহার পৌরসভা জাসাস এর সাধারণ সম্পাদক জুয়েল খান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো.মানিক শেখ সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
