দোহারে আল-মানার ইসলামীক একাডেমিকের শিক্ষার্থীদের সবক প্রদান পুরস্কার বিতরণ

 আব্দুল রাহিম:  ঢাকার দোহার উপজেলায়  আল-মানার ইসলামীক একাডেমির ছাত্রছাত্রীদের মাঝে সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায় আল-মানার ইসলামীক একাডেমির উদ্যোগে  এ  অনুষ্ঠানের আয়োজন করা হয়  ।

আল-মানার একাডেমিকের পরিচালক মাওলানা ইসমাইল বিন খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষাবোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ ক্বারী নাজমুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফেজ রুহুল আমিন দেওয়ান ,মুফতি ওবাইদুল্লাহ, হাফেজ নাছির উদ্দিন, হাফেজ মাওলানা ইয়াকুব সাহেব, হাফেজ মাওলানা মুফতি নোমান বুখারী, হাফেজ মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আসাদ সাহেব, মাওলানা ইউসুফ সাহেব, মাওলানা মুহাইমিন বিল্লাহ, হাফেজ মাইনুল ইসলাম, হাফেজ জাকির হোসেন, জনাব আব্দুল জব্বার মোল্লা, জনাব শওকত হোসেন, জনাব আব্দুল মজিদ মোল্লাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে আল-মানার ইসলামীক একাডেমির ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম নাজেরা ও হিফজ বিভাগের শিক্ষার্থীদেরকে সবক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *