মো. নাজমুল হোসেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন তার স্বপ্ন এখন স্মার্ট সোনার বাংলা গড়া। সোমবার ঢাকার দোহার উপজেলার ওয়ান ব্যাংক চত্বরে জয়পাড়া বণিক সমিতি ও স্থানীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ঢাকা-১ আসনের সংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ কথা জানান।
সালমান শুরুতেই উপস্থিত সাধারণ জনগন ও নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমি বিজয়ী হয়ে আজ আপনাদের মাঝে আসতে পেরে অনেক আনন্দিত। আমি আপনাদের নির্বাচনের আগে কথা দিয়েছিলাম আমার স্বপ্ন দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে দুটি স্মার্ট উপজেলা। আমি আমার দেওয়া ওয়াদা মত কাজ করে যাচ্ছি খুব শিগগিরি রেজাল্ট পাবেন।
প্রধানমন্ত্রী এই উপদেষ্টা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ার আর আমাদের প্রধামন্ত্রীর স্বপ্ন স্মার্ট সোনার বাংলা গড়া। আমরা সবাই প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নের সর্বাত্বক সহযোগিতা করবো।
এর আগে উপজেলার মুকসোদপুর, নারিশা, সুতারপাড়া, বিলাশপুর ইউনিয়নের নেতা কর্মীরা ও সাধারণ জনগণের সাথে সালমান এফ রহমান সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, পৌর মেয়র আলমাছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল হক বেপারী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সুরুজ আলম সুরুজ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাঝিসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
