দোহারে আর্থিক প্রনোদনা ও ঋণ সহায়তার দাবিতে জেনারেটর, লাইটিং,সাউন্ড ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে সামাজিক অনুষ্ঠান না থাকায় মানবেতর জীবন যাপন করছেন জেনারেটর, লাইটিং, সাউন্ড ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা। তিন মাসেরও বেশী সময় ধরে কর্মহীন এ সকল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে আর্থিক প্রনোদনা ও ঋণ সহায়তা পাওয়ার দাবিতে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ঢাকার দোহারে উপজেলার জেনারেটর-লাইটিং-সাউন্ড ব্যবসায়ী ও কর্মচারীরা।
এসময় সহায়তা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।

দোহারের লটাখোলা করম আলীর মোড়ে মানববন্ধন করছেন জেনারেটর, লাইটিং, সাউন্ড ব্যবসায়ীরা।

সংগঠনের নেতারা বলছেন, গত তিনমাস ধরে করোনার পরিস্থিতির কারনে সকল প্রকার সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকার কারনে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন এই পেশার নিয়োজিত দোহারের প্রায় তিন শতাধিক পরিবার। অনুষ্ঠান না থাকায় অনেকের পেটে খাবারও নেই। আমরা এখন দিশেহারা হয়ে পরেছি।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা জেনারেটর, লাইটিং ও সাউন্ড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সজল সরকার, সিনিয়র সহ-সভাপতি সনি গমেজ, উপদেষ্টা আনসারী খান, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন,সহ-সাধারণ সম্পাদক অমল হালদার, মোবারক হোসেন টিটু, সাংগঠনিক সম্পাদক ইউসুফ চোকদার, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল মোল্লা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর , কোষাধ্যক্ষ, রিপন সরকার, বিয়াদ খাঁন, ধর্মবিষয়ক সম্পাদক, মোবারক হোসেন, প্রচার সম্পাদক, হৃদয় দাস, বাবুল মাদবর, ক্রীড়া সম্পাদক শাহীন, সজীব, সাংস্কৃতিক সম্পাদক সাগর সাহা,, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *