দোহারে আজকের পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : ‘সারা দেশের স্থানীয় দৈনিক’ এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে দৈনিক ‘আজকের পত্রিকা’ দ্বিতীয়বর্ষে পা রাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ২৭ জুন সোমবার সকালে দোহার প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দোহার প্রেসক্লাব সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি অলি আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নববাংলার নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, দোহার প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও পদ্মা কলেজের প্রভাষক মু. তারেক রাজীব, দোহার প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি মো. জুবায়ের আহম্মেদ, মো. সুজন হোসেন, সাংবাদিক মহিউল ইসলাম পলাশ, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মো. শাহাদাত হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সকালের খবর পত্রিকার প্রতিনিধি আল-আমীন, নিউজ-৩৯ এর বার্তা সম্পাদক আসিফুর রহমান সজল, আজকের পত্রিকার দোহার প্রতিনিধি শরীফ হাসান মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *