কেরানীগঞ্জে বঙ্গবন্ধু প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে বঙ্গবন্ধু প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মেয়েদের বিভাগে রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে মুগারচর প্রাথমিক বালিকা দল জয়লাভ করে। পরে ছেলেদের বিভাগে ধনেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের বালিকা বালক দলকে টাইব্রেকারে হারিয়ে চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয় বালক দল লাভ করে।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মেহেদী হাসান বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজি মাহমুদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা ও কেরানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *