দোহারে আওয়ামী লীগের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল

নিজস্ব প্রতিনিধি : সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগ। মঙ্গলবার উপজেলার জয়পাড়া থানার মোড় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ করে।

বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদারের নেতৃত্বে শতাধিক নেতা কর্মীরা মিছিলে অংশ নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শ্লোগানের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *