দোহারের রাইপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী একলাল উদ্দিন আহমেদের উঠানবৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী একলাল উদ্দিন আহমেদের নির্বাচনী উঠানবৈঠক করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার নাগেরকান্দা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠানবৈঠকে সভাপতিত্ব করেন নাসির উদ্দিন লস্কর। অনুষ্ঠানে রাইপাড়া ইউনয়নের উন্নয়নের স্বার্থে একলাল উদ্দিন আহমেদকে নির্বাচিত করার আহবান জানান বক্তারা।
এসময় একলাল উদ্দিন আহমেদ বলেন, আমি রাইপাড়া ইউনিয়নে এর আগেও চেয়ারম্যান ছিলাম মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে। চেষ্টা করেছি মানুষের কল্যাণে কাজ করে যেতে। আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করলে এই ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মানউন্নয়ন ও রাস্তাঘাট নির্মাণের জন্য কাজ করে যাবো। তিনি আরও বলেন, আমার বাবা মানুষের জন্য যেভাবে কাজ করেছেন আমি তার সন্তান হিসেবে আপনাদের পাশে থাকবো।

এসময় তিনি আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, এই সরকার দেশের উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। আগামীতে এই দেশ একটি মডেল হবে সারাবিশ্বে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম,আবুল হোসেন দুলু,শামসুদ্দিন মেল্লা, হাওলাদার ওয়াদুদ, আতাউর রহমান,পিয়ার আলী লস্কর,মো.নুরুল ইসলাম, আজিম উদ্দিন, বোরহান উদ্দিন লস্কর,জাহাঙ্গীর আলম, সোরহাব মাদবর, জালাল উদ্দিন,আরব আলী লস্কর,মবজেল লস্কর, ফরহাদ হোসেন,শাহনাজ আহমেদ, শামসুদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, হাবিুবুর রহমান, জিমি আক্তার, মান্নান, মকবুল, মানিক, মিলন, আবু নইম, শহিদুল ইসলাম, খোরশেদ আলমসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন আবু কায়সার জুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *