নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলা ‘দোহার ঘাটা নাইট ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারবাংলা এলাকায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন দোহার-নূরপুর ক্রীড়া চক্রের সভাপতি কাজী কফিল উদ্দিন, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকা, নিপু খন্দকার,আব্দুল আলিম বিশ্বাস, ফেরদৌস হোসেন,নূর-সেলিম মন্টু,কাউসার আকন্দ,কবির হোসেন,রনি মোল্লা,ফারুক পত্তনদার, শেখ মাসুদ, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ,সুলতান মাহমুদ আতিক,জিহাদুল ইসলাম কানন, দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, অনিক চোকদার, জুয়েল হোসেন,কামাল হোসেন প্রমুখ। খেলায় সাদা ও সবুজ দল অংশগ্রহণ করে ১৪৩ রানে সাদা দল জয়লাভ করে। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। খেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল সাপ্তাহিক নববাংলা।
