নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৬টায় উপজেলা সদরের ইউনুস কমপ্লেক্সের ৩য় তলায় বজলুর এজেন্সিতে এ সভা করা হয়।
সংগঠনের উপজেলা সভাপতি শিক্ষাবিদ মানবন্দ্রে দত্ত সভায় সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন উদীচীর ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুর রহমান, নাট্যসম্পাদক শেখ আনিসুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে মানবেন্দ্র দত্তকে চেয়ারম্যান, তোফাজ্জল হোসেন, আলহাজ উল্লাহ রাজা, মোজাম্মেল হোসেন, আক্তার হোসেন মেম্বার ও বিপ্লব ঘোষকে কো-চেয়ারম্যান, মো. জাকির আহমেদকে আহ্বায়ক, বিকাশ কুমার মন্ডল ও জুয়েল মাহমুদকে যুগ্ম-আহ্বায়ক করে সম্মেলন কমিটি গঠন করা হয়। আগামী ৩১ ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
