নিজস্ব প্রতিবেদকঃ সরকার ব্যবসায়ীদের স্বার্থে চলতি মাসের ১০ মে থেকে সকল প্রকার বাজার ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান সকাল ১০ হতে বিকেল ৪ টা পর্যন্ত সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দিয়ে উপজেলা পর্যায়ে মাঠ প্রশাসনের মাধ্যমে তা কার্যকর করার নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে ঢাকার দোহার উপজেলার বেশ কয়েকটি বাজারে সকল ধরনের প্রতিষ্ঠান। খবর পেয়ে দোহারের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সাংবাদিকদের বলেন, গত ( ৫ মে) মঙ্গলবার থেকেই অনেকে তাদের ব্যবসা বানিজ্য চালু করেছেন যা সরকারি বিধিনিষেধ অমান্য, বুধবার (৬ মে) দুপুর থেকে দোহার জয়পাড়া ও পালামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যাবসায়ীকে ৪৫০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়।
তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরো কঠোর হবে প্রশাসন।
