কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের জনসেবা কার্যক্রম আগের মতই অব্যাহত রয়েছে । মডেল থানার জনগণকে করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষার জন্য তাদেরকে সামাজিক দূরুত্ব বজায় রাখতে ও ঘরে রাখতে নানা জনসচেনতামুলক সেবা প্রদান করতে গিয়েই পুলিশের ২৯জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু এতে মনোবল না হারিয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের নেতৃত্বে ওসি তদন্ত মো. মাসুদুর রহমান এবং ওসি অপারেশন আসাদুজ্জামান টিটুকে সাথে নিয়ে জনগণের সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
মডেল থানা এলাকায় আইন শৃংখলাও রয়েছে তাদের নিয়ন্ত্রণে। তারা যথারিতী জনগণকে নিরাপত্তা দেয়ার জন্য দিনে ও রাতে নিয়ম মাফিক ডিউটি পালন করে যাচ্ছেন। ২/১টি ছোটখাটো ঘটনা ছাড়া তেমন কোন ঘটনাই ঘটেনি থানা এলাকায়। গত মার্চ মাস থেকে অদ্যবধি থানায় ২/৩টি মামলা ও কয়েকটি জিডি ও অভিযোগ দায়ের হয়েছে মাত্র।
কাজী মাইনুল ইসলাম গত ৪ জানুয়ারি মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।তিনি যোগদান করার দুই মাসের মধ্যেই বিভিন্ন মাদক ব্যবসায়ী,মাদক সেবীদের গ্রেফতারের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনেছেন। ইভটিজিংয়ের সাথে জড়িতদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদানের ব্যবস্থা করেছেন।
জিনজিরার চাঞ্চল্যকর ব্যবসায়ী বাচ্ছু হত্যার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন নিষিদ্ধ কেমিক্যাল ব্যবসার সাথে জড়িতদের তালিকা প্রনয়ন ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বে করোনাভাইরাস জীবানু ধবংস করতে জিনজিরাসহ কয়েকটি ইউনিয়নে জীবানু নাশক স্প্রে করা হয়েছে। তার তত্ববধানে উপজেলা প্রশাসন কতৃক ঘোষিত কয়েকটি ইউনিয়নে লকডাউন বাস্তবায়ন করার জন্য এবং যানবাহন নিয়ন্ত্রন করার জন্য তার পুলিশ সদস্যরা বিভিন্ন রাস্তার মোড়ে, বিভিন্ন বাজারে, মহল্লার ওলি-গলিতে অক্লান্ত পরিশ্রম করে দায়িত্ব পালন করেছেন।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, আমার থানা এলাকার জনগণকে প্রানঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষা দেয়ার জন্য দায়িত্ব পালনকালে আমার পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছে।
এতে আমরা মনোবল হারাইনি।বরং আরো উদ্যোমে নিয়ে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বত্বক চেষ্টা করে যাচ্ছি। জনগনকে নিরাপত্তা দেয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। জনগণকে সেবা দেয়াই আমাদের কাজ। আমি সবাইকে বলব, আপনারা সামজিক দূরুত্ব বজায় রাখুন,সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
