দোহারের জয়পাড়ায় এপেক্সের বড় শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া সিটি সেন্টার ও নুরুল ইসলাম টাওয়ারে শোরুম খুলেছে এপেক্স ফুটওয়্যার। শুক্রবার সিটি সেন্টারের লেভেল এ শোরুমটির উদ্বোধন করেন এপেক্স ম্যানেজার আবু জাফর সজিব। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য এবং শপিং এক্সপিরিয়েন্সকে আরো উন্নত করার কথা মাথায় রেখে শোরুমটি বড় আকার করা হয়েছে বলে জানায় ইয়াং বী কোম্পানি কর্তৃপক্ষ। এই স্টোরটি একটি আধুনিক শোরুম কেনাকাটার সন্তুষ্টি নিশ্চিত করবে। এই স্টোরটিতে এপেক্সের ইন হাউস এবং আন্তর্জাতিক সব ব্র্যান্ডের জুতা, স্যান্ডেল এবং অ্যাকসেসরিজের সংগ্রহ আছ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী আবুল হোসেন, ইকরাশি আদর্শ স্কুল সিনিয়র সহকারী শিক্ষক নূর এ আলম ঝিলু, প্রাক্তন শিক্ষক সমিতির সভাপতি মেহরাজউদ্দিন ভুইয়া, প্রাক্তন শিক্ষক আব্দুস সহিদ মৃধা, মো. মিজানুর রহমান মাসুদ এবং ইয়াং বী কোম্পানির পরিচালক রবিউল হক, মো. মিলন হুসাইন, মো. মিজানুর রহমান বেপারী, আবু নাঈম দোহারী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাকির হোসেন শরিফসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *