দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জল সরদারের দাফন সম্পন্ন, জানাযায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:  এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিলেন দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের পিতা  সাবেক চেয়ারম্যান ফয়জল সরদারের নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০.৩০ টায়  দোহার উপজেলার নারিশা পরিশ্চম হোসাইনিয়া কবরস্থানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই দোহার  ও নারিকেল বাড়িয়াসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা নামাজে জানাযায় অংশ নেয়ার জন্য আসতে থাকে। একপর্যায়ে জানাযার নামাজে মানুষের ঢল নেমে আসে। জানাযা শেষে মরহুমের লাশ হোসাইনিয়া কবরস্থানে দাফন করা হয়। এর আগেও দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের নারিকেল বাড়ি মসজিদ মাঠে সকাল ৯ টায় ১ম জানাযার নামাজ অনু্ষ্ঠিত হয়।

মরহুমের জানাযার নামাজে সংসদ সদস্যসহ বিভিন্ন উপজেলার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ, সর্বস্তরের লোকজন অংশ নেন।

উল্লেখ্য, দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের পিতা সাবেক চেয়ারম্যান ফয়জল সরদার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার (৩ মে ) বিকেলে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *