দরিদ্র পরিবারের মাঝে মুসাফির ফাউন্ডেশনের খাবার বিতরণ

 আব্দুর রাহিম:  ঢাকার দোহার উপহজলায় মুসাফির ফাউন্ডেশনের উদ্যোগে প্রায়  তিনশ দরিদ্র পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।  শুক্রবার দুপুরে উপজেলার মেঘুলা বাজারের মালিকান্দা আফতাব মার্কেটে সংস্থাটি নিজস্ব কার্যালয় থেকে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ বিষয়ে মুসাফির ফাউন্ডেশনের মো. পারভেজ জানান, দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে মুসাফির ফাউন্ডেশন। দীর্ঘদিন থেকেই সারাদেশেই দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থাটি। বিশেষ করে যেখানেই মানবতার ডাক আসছে সেখানে ছুটে যাচ্ছে মুসাফির ফাউন্ডেশন।

মুসাফির ফাউন্ডেশনের সোহেল আহমেদ, ডালিম,  সুমন আহমেদ, ফারুক আহমেদ, শাকিল, হাবিব, বায়দুল, মনির বেপারীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বিভিন্ন এলাকার নিম্নবিত্ত মানুষের দ্বারে দ্বারে এই সেবা কার্যক্রম পৌঁছে দিতে সকলের দোয়া ও সহযোগিতা চায় স্বেচ্ছাসেবী  মুসাফির ফাউন্ডেশন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *