এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্
শুক্রবার সকাল ১০টায় এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারেফ হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর শ্রীনগর উপজেলা শাখার ডিজিএম উত্তম দাস,এজিএম সুমন দাস, শাহিদা আক্তার,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর জিএম অহিদুর রহমান শ্যামল,ইউনিট ম্যানেজার নাজমা বেগম, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর কর্মকর্তা সুনিল বিশ্বাস, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর এবিপি এসএম আমজাদ হোসেন, এজিএম মুজিবুর রহমানসহ সকল বীমা কোম্পানীর মাঠকর্মীবৃন্দ।
