স্মার্ট শিক্ষার্থী ছাড়া স্মার্ট সোনার বাংলা গড়া সম্ভব নয়। পনিরুজ্জামান তরুন

নাজমুল হোসেন:  ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেছেন, স্মার্ট শিক্ষার্থী ছাড়া স্মার্ট সোনার বাংলা গড়া সম্ভব নয়। কারণ আজকের এই স্মার্ট শিক্ষার্থীরাই আগামী বাংলার নেতৃত্বে আসবে। ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর এলাকায় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিযোগীতার উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

তরুণ বলেন, সালমান এফ রহমান এই অঞ্চলের গর্বিত সন্তান। তিনি দোহার-নবাবগঞ্জের জন্য মেগামেগা প্রকল্প এনেছেন। আমি বিশ্বাস করি আগামী ৫ বছরের উন্নয়ন দোহার-নবাবগঞ্জ বাংলাদেশের একটি মডেল হবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার আহমেদ বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ, কৈলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম, সিরাজদিখান প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিথু, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল আহাদ রনক, মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন৷ পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *