দক্ষিণ কেরানীগঞ্জে রাত ৮টার পরে দোকান খোলা রাখায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাত ৮টার পরে দোকান খোলা রাখায় ৭ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে আজ সোমবার রাত ৯ টায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ও হাসনাবাদ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুইটি ইলেকট্রনিক্স এর দোকান, দুইটি ডিপার্টমেন্টাল স্টোর,একটি জুতার দোকান সহ ৭টি প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের জন্য সরকারি নির্দেশনা রয়েছে।

আমরা সে আলোকে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ইকুরিয়া ও হাসনাবাদ এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করি। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *