রাত আটটার পর দোকান খোলা রাখায় দোহারে ৫ দোকানিকে জরিমানা

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় দায়ে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ৫ দোকানিকে ৫ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭নভেম্বর) রাত সাড়ে ৮টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেট দেখে অন্য দোকান মালিকরা দোকান বন্ধ করে চলে যান। পাঁচটি দোকানকে শ্রমআইন ২০০৬ এর ১১৪ ধারা ও ৩০৭ ধারায় ৫টি মামলায় মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা করার পর তাদের কে সতর্ক করে দেয়া হয়। অভিযানের খবর আশপাশে ছড়িয়ে পড়লে দোকানীরা দোকান বন্ধ করে চলে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। রাত আটটার পর জরুরী সেবা ব্যতীত দোকানপাট বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *