কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান ঢাকা -২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি আজ দুপুরে সহকারী রিটার্নিং অফিসার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের কাছে এই মনোনয়নপত্র জমা দেন।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সহ বিপুল সংখ্যক বিএনপি’র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দয়ার পরে তিনি সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বলেন, আজকে মনোনয়নপত্র জমাদেয়ার মাধ্যমে আমরা গণতন্ত্র উত্তরা উত্তরণের প্রথম ধাপ অতিক্রম করলাম। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু অভাব ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র আরেক ধাপ এগিয়ে গেল।কোটি জনতার বরনের মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। আগামীতে জনগণ ভোটাধিকার ফিরে পাবে,জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এদিকে আমান উল্লাহ আমান উপজেলা চত্বরে প্রবেশ করলে শত শত বিএনপি নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে।
