কেরানীগঞ্জে ঢাকা -২ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র জমা দিলেন জহিরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা: কেরানীগঞ্জে ঢাকা -২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি আজ দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের কাছে তার এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ জয়নাল আবেদীন ও কেরানীগঞ্জ মডেল থানা ইসলামী আন্দোলনের সভাপতি হাজী মোহাম্মদ হানিফ মেম্বারসহ বিপুলসংখ্যক ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *