ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঃ  ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -২ না না আয়োজনে মধ্যে দিয়ে মহান  বিজয় দিবসটি  পালন করেছে। নবাবগঞ্জ উপজেলার কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সমিতি বোর্ডের  সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার দোহার নবাবগঞ্জ প্রতিনিধি  সাংবাদিক খালিদ হোসেন সুমন,  সিনিয়র জেনারেল ম্যানেজার মজিবুর রহমান, ডিজিএম নুরুল ইসলাম সহ কর্মকতা ও কর্মচারীরা। পরে সমিতির সদর দপ্তরের কমপ্লেক্স চত্বরে  কর্মকর্তা ও কমচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবী শিক্ষার্থী ও বিজয়ীদের  মাঝে পুরস্কার বিতরণ ও বাদ জুমা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ  দোয়া করা হয়।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -২ সিনিয়র জেনারেল ম্যানেজার ও ক্রীসকপের সভাপতি   মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে   সভায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন  সমিতি বোর্ডের  সভাপতি  সাংবাদিক খালিদ হোসেন মৃধা সুমন।  এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, পরিচালক  খাদিজাতুল কোবরা, তাহমিনা আক্তার  বীথি,  দোহার জোনাল অফিসের ডিজিএম সুশান্ত রায়,  সদরের ডিজিএম ( কারিগরি) নুরুল ইসলাম,  এজিএম (এমএস) মোঃ মোমিনুল  ইসলাম, বান্দুরা সাব জোনাল অফিসের এজিএম (কম)  মোঃ সালাউদ্দিন, এজিএম  (এস আর) মোঃ জসীম উদ্দীন,  এজিএম (জিএস),  এজিএম (আইটি) নাজমুল ইসলাম,  এজিএম (হিসাব ) তারেক হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *