মো. জুবায়ের আহম্মেদ: ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোহার উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ও দুস্থ অসহায় পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণের আয়োজন করা হয়।
বুধবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়ায় সালমান ফজলুর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ের তৃতীয় তলায় পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম , শেখ নাসির উদ্দিন, মো.বাশার মুন্সি, মাজহারুল ইসলাম রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার চোকদার, শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক শেখ মো. সেন্টু, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মো. মারুফ চৌধুরী, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ শিপলু, ঢাকা জেলা দক্ষিন যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আঁখি আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিতু চৌধুরী,ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুর রহমান বাবু, শেখ মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও তোবারক বিতরণ ও রাতে আতশবাজি ফোটানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
