দোহারে যুব মহিলা লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় যুব মহিলা লীগের উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়ায় সালমান ফজলুর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ের তৃতীয় তলায় পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিতু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আঁখি আক্তার,ইসরাত জাহান বনানী, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, যুব মহিলা লীগের নেত্রী পারভিন আক্তার,শারমিন আক্তারসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *