সিরাজদিখান মধ্যপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজদিখানে আব্দুল করিমের ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী রঞ্জিত সেনবাড়ি পূজা মন্ডপ আঙ্গিনায় এ বস্ত্র বিতরণ করা হয়।

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম শেখের সভাপতিত্বে ও মধ্যপাড়া যুবলীগ সভাপতি হারুণ অর রশিদ সুমনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ এবং অনুষ্ঠান উদ্বোধন করে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম তানভীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মৃর্জা হায়দার নেকবর, কাকালদী সেনবাড়ি পূজাকমিটর সভাপতি রঞ্জিত সেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *