নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার থানার এএসআই মো. রোমান সিদ্দিকী ঢাকা জেলার মধ্যে আগস্ট-২০২২ মাসের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।
৫ই সেপ্টেম্বর সোমবার সকালে মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে ঢাকা বিভাগের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম(বার) এই সম্মাননা পুরস্কার তুলে দেন এএসআই রোমান সিদ্দিকী কে।
এএসআই রোমান সিদ্দিকীর এই অর্জনে দোহার থানার সকল পুলিশ কর্মকর্তা আনন্দিত।
দোহার থানার ওসি মো: মোস্তফা কামাল জানান, রোমান সিদ্দিকীর এই অর্জনে দোহার থানার সকল পুলিশ কর্মকতারা গর্বিত। এই সাফল্য পুরো দোহারবাসীর। রোমান সিদ্দিকী ভবিষ্যতে আরও ভালো কাজ করবে এই প্রত্যাশা করছি।
এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোবাশশিরা হাবীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ হুমায়ন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) আব্দুল্লাহ হীল কাফী, দোহার সার্কেল এএসপি আরিফুর রহমানসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
